১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

​পাবনায় সামাজিক সংগঠন "মশাল" এর উদ্যোগে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

আপলোড সময় : ১১-০৭-২০২৬
​পাবনায় সামাজিক সংগঠন "মশাল" এর উদ্যোগে মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা

মিজানুর রহমান, পাবনা: পাবনাকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলায় একটি মাদকবিরোধী সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে সামাজিক সংগঠন 'মশাল'-এর উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রাটি বের হয়। "মশালের ভাবনা, মাদকমুক্ত পাবনা"—এই স্লোগানকে সামনে রেখে এতে অংশ নেন প্রায় দুই শতাধিক কিশোর ও তরুণ।

মশালের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. আহমেদ মোস্তফা নোমানের সভাপতিত্বে কর্মসূচির উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা পাবনার শহর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এটি প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। মশাল-এর কর্মীরা তরুণ প্রজন্মকে সচেতন করার পাশাপাশি মাদক সেবন ও বিক্রি বন্ধে ঘরে ঘরে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ